২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ জুন ২০২২ www.24ghonta.news১৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২৯ জিলকদ ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে আইএফআইসি ব্যাংকের শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ । ৮:০৪ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ১১টায় এ ব্যাংকের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।

এ উপলক্ষ্যে আইএফআইসি ব্যাংক আগ্রাবাদ শাখার প্রধান ব্যবস্থাপক মো. ইকবাল পারভেজ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

এতে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, আইএফআইসি ব্যাংক বোয়ালখালী শাখার ব্যবস্থাপক কাজী মো.মোস্তাফিজুর রহমান, ব্যাংকার সৌরভ চৌধুরী, শান্তুনু ভট্টাচার্য, ইমতিয়াজ হোসেন অলি, মো. খালেদ বিন ফরহাদ ইমন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গোমদন্ডী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন