২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ জুন ২০২২ www.24ghonta.news১৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২৯ জিলকদ ১৪৪৩ হিজরি

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ । ৮:০৮ রাত

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ে গত সোমবারে এক কন্যা শিশু পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার পর আজ মঙ্গলবার মো. আলভি নামের দুই বছর বয়সের অপর এক শিশু মারা গেছে। মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৫টায় উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কচুয়া গ্রামের কাশেম মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটেছে। আলভি ওই বাড়ির মেজবাহ উদ্দিন রুবেলের পুত্র।

আলভির দাদা আবুল কাশেম মেম্বার জানান, মঙ্গলবার বিকেলে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশে অবস্থিত পুকুরের পানিতে পড়ে যায় আমার নাতি। হটাৎ তাকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজ করতেই পানিতে তার নিথর দেহ ভাসন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার।

উল্লেখ্য যে গত সোমবারেও উপজেলার ৪ নং ধুম ইউনিয়নে এক ২ বছরের মৃত্যু হয় পুকুরে ডুবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন