২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ জুন ২০২২ www.24ghonta.news১৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২৯ জিলকদ ১৪৪৩ হিজরি

মাস্ক বাধ্যতামূলক, অন্যথায় শাস্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ । ১১:১৬ রাত

দেশে করোনাভাইরাসের প্রকোপ ফের বাড়ছে। এর মধ্যে এ ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতিসহ ছয় দফা নির্দেশনা দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার সব মন্ত্রণালয় ও বিভাগকে এসব নির্দেশনা বাস্তবায়নে চিঠি দিয়েছে।

কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ বাস্তবায়নে উপসচিব মোহাম্মদ খোরশেদ আলম খানের সই করা চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে কোভিড-১৯ আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের মধ্যে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে যথেষ্ট শৈথিল্য দেখা যাচ্ছে। এ নিয়ে সরকারের উচ্চ মহলে আলোচনা হচ্ছে। কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪ জুন অনুষ্ঠিত সভায় নেওয়া সুপারিশ প্রতিপালনের জন্য এবং কোভিড প্রতিরোধে নিচের নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো:

* স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে সব গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে।

* সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, ‘নো মাস্ক, নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করতে হবে।

* ধর্মীয় প্রার্থনার স্থানসমূহে (যেমন: মসজিদ, মন্দির, গির্জা ইত্যাদি) মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

* জ্বর, সর্দি, কাশি বা কোভিড-১৯-এর উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করার জন্য উদ্বুদ্ধ করতে হবে।

* দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল-রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।

* মাস্ক না পরলে আইনানুগ শাস্তির সম্মুখীন করা এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন, মাস্ক পরিধানের বিষয়ে মসজিদে জুমার নামাজে খুতবায় ইমামরা সংশ্লিষ্টদের সচেতন করতে কাজ করবেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন