২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ জুন ২০২২ www.24ghonta.news১৫ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৩০ জিলকদ ১৪৪৩ হিজরি

পাঁচলাইশে চোরাই স্বর্ণালংকারসহ কাজের বুয়া গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ জুন, ২০২২ । ১:৩৩ দুপুর

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে চোরাই স্বর্ণালংকারসহ মাবিয়া খাতুন (৩৭) নামে এক কাজের বুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) রাতে আনোয়ারার বটতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাবিয়া খাতুন ওই এলাকার আবদুল নবী ও সামুরা বেগমের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার বলেন, পাঁচলাইশ থানাধীন ও আর নিজাম রোডস্থ ৬ নম্বর রোডের মিম টাওয়ারের ৬ষ্ঠ তলায় নাজমুল হাসানের বাসায় বুয়ার কাজ করতেন মাবিয়া খাতুন। গত ২১ মে ওই বাসা থেকে ২ ভরি ওজনের স্বর্ণের ১ টি গলার হার, ১টি চেইন ও ২ জোড়া কানের দুল চুরি করে কাজের বুয়া কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় গৃহকর্তা নাজমুল হাসান বাদী হয়ে কাজের বুয়া মাবিয়া খাতুনকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন