২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ জুন ২০২২ www.24ghonta.news১৫ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৩০ জিলকদ ১৪৪৩ হিজরি

ঈদুল আজহা কবে, জানা যাবে কাল

ঈদুল আজহা কবে, জানা যাবে কাল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ জুন, ২০২২ । ৪:১০ বিকাল

চলতি ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল বৃস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭) ও ফ্যাক্সের (০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১) মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন