২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ www.24ghonta.news১৬ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১ জিলহজ ১৪৪৩ হিজরি

৬ জুলাই থেকে ট্রেনে চড়ে আসবে গরু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ । ১:১৩ দুপুর

আগামী ৬ জুলাই থেকে চালু হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। প্রতিটি গরুর জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯১ টাকা ৫০ পয়সা। কোরবানির পশু পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা (তেজগাঁও) রুটে ৮ জুলাই পর্যন্ত এ ট্রেন চলবে।

সুত্রে জানা গেছে, প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। ট্রেনটি ১৯ জুলাই পর্যন্ত গরু পরিবহন করে। ৩ দিন ধরে চলা এ ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানি যোগ্য পশু পরিবহন করা হয় ৭৮টি। তা থেকে আয় হয় ৪৬ হাজার ১৩৭ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছাড়বে। রাত আড়াইটা থেকে পৌনে ৪টার মধ্যে তেজগাঁওয়ে পৌঁছাবে। ট্রেনটি ফের ভোর ৫টায় তেজগাঁও থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন