২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ জুলাই ২০২২ www.24ghonta.news১৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২ জিলহজ ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৫২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২ । ১১:৩৯ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৬৮ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ ১ জুলাই, শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে ৪৪৫টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৪ জন নগরীর বাসিন্দা। বাকিদের মধ্যে সাতকানিয়ায় ১, লোহাগাড়ায় ১, পটিয়ায় ১, বোয়ালখালীতে ২, রাউজানে ১, ফটিকছড়িতে ১ ও সীতাকুণ্ডে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৬৫০ জন। বাকি ৩৪ হাজার ৬০৮ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৯ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন