২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৩০ মুহাররম ১৪৪১ হিজরি

স্কুলের প্রধান শিক্ষকের অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর পাশেই মীর নাছিরের ছবি

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ । ৮:৩৮ রাত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশেই এখনো লাগানো রয়েছে বিএনপির শীর্ষ নেতা মীর নাসিরের ছবি।

হাটহাজারী উপজেলার পৌরসভাস্থ মীর নোয়াবুল হক হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার কার্যালয়ে এ ছবিটি দৃশ্যমান হয়।

প্রধান শিক্ষককে ফুলের শুভেচ্ছা জানানোর একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের অফিসে দেয়ালে টাঙ্গানো ছবিটি আমিও দেখেছি। জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে কেন মীর নাসিরের ছবি টাঙ্গানো হয়েছে এর কারণ জানতে চেয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজাকে শীঘ্রই শোকজ করা হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন