২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ জুলাই ২০২২ www.24ghonta.news১৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২ জিলহজ ১৪৪৩ হিজরি

‘দে দোল দোল’ নতুন করে গাইলেন বিপ্লব সাহা ও সুস্মিতা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২ । ৪:৪৯ বিকাল

উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মুঙ্গেশকরের শ্রোতাপ্রিয় গান ‘দে দোল দোল’। তাঁদের প্রতি শ্রদ্ধা রেখে গানটি এবার নতুন করে গাইলেন ফ্যাশন ডিজাইবার বিপ্লব সাহা ও সুস্মিতা সাহা।

বিপ্লব সাহা বলেন, ‘অনেকদিন পর নতুন করে গানে কণ্ঠ দিলাম। এই গানটি আমার নিজের ভিষণ পছন্দের। আমার মতো কোটি মানুষ এই গানটি পছন্দ করেন। সেই ভালোলাগা ও আবেগ থেকে গানটি কভার করার সিদ্ধান্ত নিয়েছি। গানটি আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সুস্মিতা সাহা। খুব দারুণ গান গায় ও। আশা করি হেমন্ত-লতা জুটির গানটি আমাদের দুজনের কণ্ঠে উপভোগ করবেন শ্রোতা-দর্শক।’

সুস্মিতা সাহা বলেন, ‘বিপ্লব সাহা দাদার সবগুলো কাজ আমি দেখেছি। খুব ভালো কাজ করে দাদা। তার সঙ্গে এই প্রথম আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তাই আমার খুব ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতারা কয়েকদিনে মধ্যে গানটি শোনতে পাবে।’

গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন জিয়াউল হাসান পলাশ। স্টুডিও তানপুরাতে এই গানের রেকর্ড সম্পন্ন হয়েছে। ঈদ উপলক্ষে গানটি ভিডিওচিত্রসহ প্রকাশিত হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন