২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ জুলাই ২০২২ www.24ghonta.news১৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২ জিলহজ ১৪৪৩ হিজরি

আলিয়ার মা হওয়ার খবরে উরফির মন্তব্যে বলিউডে ঝড়, কী বলেছিলেন উরফি?

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২ । ৪:৫৭ বিকাল

বিয়ের তিন মাসের মধ্যেই মা হতে চলেছেন ‘গঙ্গুবাই’-এর অভিনেত্রী। কয়েকদিন থেকেই এই খবরে সরগরম বলিউড। অন্য দিকে স্বল্প পোশাকে উত্তেজনা ছড়িয়ে চর্চায় থাকতে পছন্দ করেন উরফি জাভেদ। আলিয়ার মা হওয়ার বিষয়ে তিনি চুপ থাকেন কী করে! সুযোগ পেয়েই মন্তব্য করেছেন, তাতেই আবার আলোচনার কেন্দ্রে তিনি।

মুম্বাই সংবাদসংস্থার কাছে আলিয়া-রণবীরের হবু সন্তান কেমন হতে পারে সেই ভাবনার কথা জানিয়ে উরফি বলেছেন, বাবা-মা দু’জনেই সুন্দর। তাই রণলিয়ার সন্তানও সুন্দর হবে এতে কোনও সন্দেহ নেই। এর পর সাংবাদিকরা উরফির কাছে জানতে চান, আলিয়ার সন্তানের কাছ থেকে ‘মাসি’ না ‘পিসি’ কোন ডাক শুনতে চান উরফি?

এই প্রশ্নের উত্তরই সমালোচনার মুখে দাঁড় করিয়েছে উরফিকে। একটি হিন্দি প্রবাদের সূত্র ধরে উরফি বলেছেন “আমি আবার কী হব! আমি ‘আমি’-ই থাকব। বেগানি শাদি মে আবদুল্লা দিওয়ানা।’’ যার অর্থ অনেকটা এরকম ‘যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া-পড়শির ঘুম নেই’।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন