২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ জুলাই ২০২২ www.24ghonta.news১৭ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ২ জিলহজ ১৪৪৩ হিজরি

দেশে করোনায় ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ জুলাই, ২০২২ । ৫:৫০ সন্ধ্যা

দেশে কোভিডে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১৫৪ জন।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৯৭ জনের। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জনে।

শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৪৮ জন। এ নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন।

অধিদপ্তর জানায়, সারাদেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করলেও ১২ হাজার ৩৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

মহামারি শুরু থেকে দেশে এ পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৪ লাখ ৪৬ হাজার ২৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ লাখ ১৪ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন