২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ জুলাই ২০২২ www.24ghonta.news১৮ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৩ জিলহজ ১৪৪৩ হিজরি

২০ টাকার কম রিচার্জ করা যাবে না গ্রামীণফোনে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ জুলাই, ২০২২ । ১১:৫৩ সকাল

গ্রামীণফোন তাদের সর্বনিম্ন মোবাইল রিচার্জের লিমিট ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছে।

টেলিকম অপারেটরটি শুক্রবার (১ জুলাই) এক এসএমএসে এ তথ্য জানায়।

তবে গ্রাহকরা এখনও ১৬ টাকা ও ১৪ টাকার মিনিট প্যাকগুলো কিনতে পারবেন। এক বিবৃতিতে গ্রামীণফোন এ তথ্য জানিয়েছে।

এই প্রথম কোনো বাংলাদেশি টেলিকম অপারেটর স্বাধীনভাবে মোবাইল রিচার্জের ন্যূনতম সীমা নির্ধারণ করে দিল।

এছাড়া ২১ টাকা ও ২৯ টাকা রিচার্জ করে যেকোনো স্থানীয় নম্বরে দুই দিন এবং তিন দিনের জন্য বিশেষ কল রেটের সুবিধাও উপভোগ করা যাবে।

উল্লেখ্য, বুধবার মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোনকে নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত থাকবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন