২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ জুলাই ২০২২ www.24ghonta.news১৮ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৩ জিলহজ ১৪৪৩ হিজরি

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ জুলাই, ২০২২ । ২:১৪ দুপুর

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে হজ পালনে আসা ১০ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে সাত জন পুরুষ ও তিন জন নারী।

আজ শনিবার মক্কায় বাংলাদেশ হজ অফিসসূত্র জানায়, গতকাল শুক্রবার ৬১ বছর বয়সি তপন খন্দকার মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর-ইই০৫৪০২৪৬। তিনি ঢাকার লালবাগের বাসিন্দা।

এর আগে গত বৃহস্পতিবার মারা যান জামালপুরের কামারখন্দের মো. রফিকুল ইসলাম। তাঁর বয়স ৪৭ বছর।

এদিকে, শনিবার সকাল পর্যন্ত হজের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ২১৮ জন বাংলাদেশি। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন সৌদি পৌঁছান।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন