২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ জুলাই ২০২২ www.24ghonta.news১৮ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৩ জিলহজ ১৪৪৩ হিজরি

বাঁশখালীতে ইটবোঝাই ট্রাকচাপায় স্কুল শিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ জুলাই, ২০২২ । ৪:৫৪ বিকাল

চট্টগ্রামের বাঁশখালীতে ইটবোঝাই ডাম্পার ট্রাক চাপায় মোহাম্মদ তারেকুল ইসলাম (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (২ জুলাই) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বশির উল্লাহ্ মিয়াজী বাজারের দক্ষিণে পশ্চিম বাঁশখালা গ্রামের অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারেকুল ইসলাম বাহারছড়া ইউনিয়নের মেহের বাপের বাড়ির ৪ নম্বর ওয়ার্ড বাঁশখালা গ্রামের মো. নাছির উদ্দিনের ছেলে এবং পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী। তার পিতা একজন সিএনজি চালক।

প্রত‌্যক্ষদর্শী স্থানীয় আব্দুল মালেক জানান, বাহারছড়ার পশ্চিম বাঁশখালা স্থানীয় অভ্যন্তরীণ সড়কের কাজে নিয়োজিত বেপরোয়া ইটবোঝাই ডাম্পার ট্রাকটি দক্ষিণ দিক থেকে দ্রুতগতিতে এসে শিশু তারেকের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে মারা যান।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারিভাবে রাস্তার উন্নয়নের কাজে ডাম্পার ট্রাকটি ইটবোঝাই করছিল। এ সময় অসতর্কতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। বাহারছড়া ইউপির চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম বলেন, আ‌মি ঘটনাস্থলে আছি। মারা যাওয়া শিক্ষার্থীর বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হচেবছ বলে তি‌নি জানান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন