২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ জুলাই ২০২২ www.24ghonta.news১৯ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৪ জিলহজ ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় এক মৃত্যুর দিনে শনাক্ত ৫০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২ । ১২:৩৭ দুপুর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ ৩ জুলাই, রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদেনে আরও জানা যায়, চট্টগ্রামে ৭টি ল্যাবে ২৯৭টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ জন নগরীর বাসিন্দা। বাকিদের মধ্যে বাঁশখালীর ১, আনোয়ারার ২, রাঙ্গুনিয়ার ১ ও সন্দ্বীপের একজন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৭৩০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৯ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন