২৪ ঘন্টা নিউজ
সোমবার ২ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১৮ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ৫ রবিউস সানি ১৪৪১ হিজরি

দীপু এসএ গেমসে বাংলাদেশকে প্রথম সোনা উপহার দিলেন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯ । ২:৫৫ দুপুর

নেপালে এসএ গেমসের ১৩তম আসরে প্রথম সোনার পদক জিতল বাংলাদেশ। তায়কোয়ান্দোতে এসেছে কাঙ্ক্ষিত সেই সাফল্য। দেশকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন দিপু চাকমা।

সোমবার হিমালয় কন্যা নেপালে তায়কোয়ান্দো দো হলে পুরুষ একক পুমসায় ঊর্ধ্ব-২৯ কেজি শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়েছেন দিপু।

এর আগে ২০১০ সালে ঢাকা এসএ গেমসে সর্বোচ্চ দুটি সোনার পদক পায় বাংলাদেশ। শারমিন রুমি ও শাম্মি আক্তার দেশকে ওই দুই স্বর্ণ পদক জয় করেছিলেন।

আর ২০০৬ সালে শ্রীলঙ্কায় এ ইভেন্টে প্রথম সোনার পদক অর্জন করেছিলেন মিজানুর রহমান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন