২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ জুলাই ২০২২ www.24ghonta.news২০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৫ জিলহজ ১৪৪৩ হিজরি

সিনি শেঠির মাথায় মিস ইন্ডিয়ার মুকুট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ জুলাই, ২০২২ । ৩:৪৯ বিকাল

নতুন সুন্দরী পেল ভারত। কর্ণাটকের সিনি শেঠির মাথায় উঠল ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট।

হিন্দুস্তান টাইমসের খবর, এ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানার আপ উত্তর প্রদেশের শিনাতা চৌহান।

প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। সবাইকে পেছনে ফেলে সেরার শিরোপা জিতে নিয়েছেন ২১ বছরের সিনি শেঠি।

প্রতিযোগিতায় বিচারকদের প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা।

২১ বছরের সিনি শেঠি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নেওয়া শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। অল্প বয়সে পেলেন সাফল্য। এবার কি তবে বড় পর্দায় দেখা যাবে তাঁকে। এমন জল্পনা এখনই শুরু।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন