২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ জুলাই ২০২২ www.24ghonta.news২০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৫ জিলহজ ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে সাগরে অভিযান: ৪ লাখ মিটার জালসহ আটক ৪, জরিমানা ৪২ হাজার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ জুলাই, ২০২২ । ৮:৫৩ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকারের দায়ে চার মাছ ধরার বোট এবং ৪ লাখ মিটার ইলিশ মাছ ধরার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চারজনকে আটক করে ৪২ হাজার টাকা জরিমানা করা করা হয়।

সোমবার দুপুরে সন্দ্বীপ চ্যানেলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যেগে অভিযান চালানো হয়।

এসময় জাহাঙ্গীর ফরাজীকে ১০ হাজার, মঈন উদ্দিন ১০ হাজার, মোঃ ফিরোজ ১০ হাজার, রুবেল মোল্লা ১০ হাজার টাকা এবং বড়শি দিয়ে মাছ ধরার সময় দুইজনকে ২ হাজার টাকাসহ মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত জাল কুমিরা নৌ-পুলিশ ফাড়ির হেফাজতে রাখা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসাবে ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ও উপজেলা মৎস্য অফিসার কামাল উদ্দিন চৌধুরী।

জানা যায়, সরকারী নিষেধাজ্ঞার পরও তা অমান্য করে বরিশাল থেকে জেলেরা চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলে মাছ শিকার করতে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাত হোসেন বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে নদীতে অভিযান চালানো হয়। এ সময় মাছ ধরার চারটি নৌকা, ৪ লাখ মিটার জাল জব্দ করা হয়। এ ছাড়া চারজনকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু, কুমিরা নৌ-পুলিশ ফাড়ির ওসি মোঃ একরাম উল্লাহ, এস আই চান মিয়া, মৎস্য দপ্তরের ইনুমেরেটর রাসেল দাস, সাদেকুল ইসলাম এবং এ এস আই মোঃ আবদুল হালিমসহ কোষ্টগার্ড কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন