২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ জুলাই ২০২২ www.24ghonta.news২১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৬ জিলহজ ১৪৪৩ হিজরি

হজযাত্রায় স্বপ্ন পূরণ, স্বামীর সঙ্গে মক্কায় সানা খান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ । ২:০৩ দুপুর

১৫ বছরের সুদীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে বলিউড অভিনেত্রী সানা খান জানিয়েছিলেন, অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান। এই ঘোষণার মাস না গড়াতেই গেল বছরের ২০২০ সালের ২১ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সাবেক এই বলিউড অভিনেত্রী। পাত্র ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সায়েদ। তারপর জীবনটাই বদলে গেছে সানার।

এবার পবিত্র হজ পালনের উদ্দেশে মক্কায় গিয়েছেন সানা খান। হজে সানা খানের সফরসঙ্গী তাঁর স্বামী মুফতি আনাস সায়েদ।

হিন্দুস্তান টাইমসের খবর, ১৫ বছরের সুদীর্ঘ অভিনয় জীবনের ইতি টেনে ইসলাম নির্দেশিত ধর্মীয় জীবনের পথ বেছে নিয়েছেন সানা খান। হজযাত্রার একাধিক ভিডিও এবং ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। জানিয়েছেন, হজ করা তাঁর জীবনের স্বপ্ন ছিল।

ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাঁকে। পাঁচ ভাষার সিনেমায় অভিনয় করেছেন সানা। ২০১২ সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন।

২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সানা খানের। এর পর বলিউডে ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ ও ‘টয়লেট : এক প্রেম কথা’র মতো সিনেমা করেন। রিয়েলিটি শো বিগ বসের পাশাপাশি ‘ফেয়ার ফ্যাক্টর : খাতরোঁ কে খিলাড়ি’র ষষ্ঠ মৌসুমে অংশ নিয়েছিলেন।

২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। এরপর নতুন জীবন শুরু হয় তাঁর। সেই জীবন যে সুন্দর যাচ্ছে, তা তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই টের পাবেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন