২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ জুলাই ২০২২ www.24ghonta.news২১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৬ জিলহজ ১৪৪৩ হিজরি

ইভ্যালির সাবেক এমডি-চেয়ারম্যানের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ । ৫:৪২ সন্ধ্যা

ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নগরের চকবাজার থানার ডিসি রোডের ব্যবসায়ী চৌধুরী নাঈম সরোয়ার। মামলায় ইভ্যালিকে মোটরসাইকেলের জন্য অর্থ পরিশোধ করার পরও মোটরসাইকেল পাননি বলে উল্লেখ করেন বাদি।

আজ ৫ জুলাই, মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন নগরের চকবাজার থানার ডিসি রোডের ব্যবসায়ি চৌধুরী নাঈম সরোয়ার।

বাদির আইনজীবী এ্যাডভোকেট আবুল হাসনাত গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তাদের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার এজাহারে অভিযোগ আনা হয়, চৌধুরী নাঈম সরোয়ার ইভ্যালির বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে ১ লাখ ৬০ হাজার টাকার মোটরসাইকেল অর্ডার দেন। কিন্তু দীর্ঘসময়ে তার কাছে কোনো মোটরসাইকেল সরবরাহ করা হয়নি। পরে ইভ্যালির অফিস থেকে একটি চেক দেওয়া হয়। চেকটি ব্যাংকে জমা দিলে প্রত্যাখ্যাত হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন