২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ জুলাই ২০২২ www.24ghonta.news২১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৬ জিলহজ ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে পণ্যের দাম বেশি নিয়ে জরিমানা দিলেন ১০ ব্যবসায়ী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ । ৬:১৬ সন্ধ্যা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে ভোজ্য তেলসহ নিত্য পণ্যের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ১০ ব্যবসায়ীকে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) আসন্ন ঈদুর আজহা উপলক্ষে উপজেলার গোমদণ্ডী ফুলতল ও শাকপুরা চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা আকতার।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনের ৩৮/৪৫ ধারায় গোমদণ্ডী ফুলতল এলাকার ব্যবসায়ী আবুল হাসেম ২০০০, মো. শফি ৩০০০, আব্দুল শুক্কুর ২০০০, সিরাজুল হক ২০০০, শাকপুরা বাজারের ব্যাবসায়ী জাকির হোসেন ২০০০,জামাল উদ্দিন ২০০০, মো জাহাঙ্গীর আলম ২০০০, শওকত আলম ৫০০ বিষু বৈদ্য ৫০০ ও অপর একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন