২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ জুলাই ২০২২ www.24ghonta.news২২ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৭ জিলহজ ১৪৪৩ হিজরি

আলিয়ার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন করণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ জুলাই, ২০২২ । ১২:০১ দুপুর

করণ জোহর আর আলিয়া ভাটের সম্পর্ক বাবা-মেয়ের। তার হাত ধরেই সিনেমায় নামেন আলিয়া। এরপর বারবার পাশে পেয়েছেন বলিউডের এই পরিচালককে। অভিনেত্রীর বিয়েতে যে ১-২জন তারকা উপস্থিত ছিলেন, তাদের মধ্য ছিলেন করণ জোহরও।

সম্প্রতি আলিয়া মা হওয়ার খবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই খবর আগেই ছিল করণের কাছে। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে করণ জানিয়েছেন সেই মুহূর্তের কথা, যখন তিনি আলিয়ার মা হওয়ার কথা প্রথম জানতে পারেন।

তিনি জানান, “আমি কেঁদে ফেলি। ও আমার অফিসে এসছিল। আমার মনে আছে সেদিন আমার চুল বেগড়বাই করছিল। তাই আমি টুপি আর হুডি পরে বসেছিলাম। ও এসে আমাকে এই কথা বলল। আমার চোখ থেকে আপনা আপনি পানি বেরিয়ে এসেছিল। আলিয়া আসে আর আমাকে জড়িয়ে ধরে। আমার মনে আছে প্রথম যে কথাটা আমি বলেছিলাম তা হল, ‘তোমার বেবি হতে চলেছে এটা আমার বিশ্বাসই হচ্ছে না’।”

আলিয়ার মাতৃত্বের প্রসঙ্গে বলতে গিয়ে করণ আরও জানান, “ওটা আমার জন্য খুব ইমোশনাল একটা মুহূর্ত ছিল। এখনও তাই আছে। ওকে মেয়ে থেকে সফল অভিনেত্রী হয়ে উঠতে দেখেছি। এটা যেন তোমার বেবির বেবি হচ্ছে টাইপ ব্যাপার। ওকে নিয়ে আমার খুব গর্ব হয়। বাবা হওয়ার প্রথম অভিজ্ঞতা আমি ওর থেকেই পেয়েছি।

“১৭ বছর বয়স যখন ওর, তখন আমার কাছে এসেছিল। আর এখন ওর বয়স ২৯ বছর। ১২ বছরটা আমাদের দু’জনেরই অভাবনীয় কেটেছে। আমার ওর সঙ্গে সম্পর্ক খুবই ভালো। ওর বাচ্চাকে কোলে নেওয়ার জন্য আর অপেক্ষা সইছে না। নিজের সন্তানদের প্রথমবার কোলে নিয়ে যে অনুভূতি হয়েছিল, জানি এটাও তেমনই হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন