২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ জুলাই ২০২২ www.24ghonta.news২২ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৭ জিলহজ ১৪৪৩ হিজরি

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ জুলাই, ২০২২ । ২:৫১ দুপুর

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাটের একটি বাড়িতে টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দেলোয়ার হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ ৬ জুলাই, বুধবার সকালে মদুনাঘাট গণি মেম্বার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন হাটহাজারী উপজেলার মদুনাঘাট ওয়াপদা কলোনি এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, একটি বাড়িতে টাইলসের কাজ করছিল দেলোয়ার হোসেন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন