২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ জুলাই ২০২২ www.24ghonta.news২২ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৭ জিলহজ ১৪৪৩ হিজরি

করোনায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৭২৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ জুলাই, ২০২২ । ৭:৩০ রাত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭২৮ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ বুধবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৮৫ জনের। মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ ও দুজন নারী। এ পর্যন্ত মারা যাওয়া পুরুষদের সংখ্যা ১৮ হাজার ৬৩২ জন আর নারী মারা গেছে ১০ হাজার ৫৫৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের।

(তাদের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন। এই সময়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।)

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ১০ হাজার ১৭৫টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ২৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন