চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৪৪ শতাংশ। এছাড়া এই ভাইরাসে ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।
আজ ৮ জুলাই, শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১৩টি ল্যাবে ৪৫৮ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ৪৪ জন নগরীর বাসিন্দা ও ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৬৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ২ জন। বাকি ৩৪৬৬২ জন বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ । ১:১২ দুপুর