২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ জুলাই ২০২২ www.24ghonta.news২৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ৯ জিলহজ ১৪৪৩ হিজরি

কোভিডে ৭ মৃত্যু, শনাক্ত ১৬১১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ জুলাই, ২০২২ । ৬:৩৯ সন্ধ্যা

দেশে কোভিডে গত ২৪ ঘণ্টায় ৭ জন রোগীর মৃত্যু হয়েছে। আগের দিন মৃত্যু হয়েছিল তিন জনের। এ দিন নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬১১ জন।

শুক্রবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।

অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬১১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৯০ জন কোভিড রোগী সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন