২৪ ঘন্টা নিউজ
শনিবার ৯ জুলাই ২০২২ www.24ghonta.news২৫ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১০ জিলহজ ১৪৪৩ হিজরি

স্বামীসহ বাংলাদেশের মিউজিক ভিডিওতে কলকাতার নুসরাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৯ জুলাই, ২০২২ । ১:৫০ দুপুর

‘হারিয়ে গেলাম’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন কলকাতার তারকা দম্পতি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত।

তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের লুইপা ও ভারতের পাপন।

গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘এ গানটি আমার সংগীতজীবনের অমূল্য অর্জন। গানটি যদি আমার লেখা ও সুর হতো, আমি তা কাউকে দিতাম না; নিজের কাছেই রেখে দিতাম।’

টিএম রেকর্ডসের ব্যানারে গানটি ঈদ উপলক্ষে গানটি ৮ জুলাই প্রকাশ হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন