২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০১৯ www.24ghonta.news১৯ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ৬ রবিউস সানি ১৪৪১ হিজরি

বাংলাদেশকে তৃতীয় সোনা এনে দিলেন প্রিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ । ২:৫৬ দুপুর

দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) বাংলাদেশের তৃতীয় সোনার পদকও এলো কারাতে থেকে। নিজের ইভেন্ট কুমিতে সেরা হয়েছেন নারী অ্যাথলেট মারজান আক্তার প্রিয়া।

আজ মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন তিনি। সোনা জয়ের লড়াইয়ে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন প্রিয়া।

এর আগে কারাতের পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন বাংলাদেশের আল আমিন।

প্রথম দিন তায়কোয়ানদো থেকে আসে বাংলাদেশের প্রথম সোনা। ছেলেদের একক পুমসের ঊর্ধ্ব-২৯ বছর বয়স শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু চাকমা।

এর আগে মেয়েদের একক কাতা ইভেন্ট থেকে দেশকে প্রথম পদক (ব্রোঞ্জ) এনে দেন হোমায়রা আক্তার অন্তরা। ছেলেদের একক কাতায় ব্রোঞ্জ জেতেন হাসান খান সান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন