২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ জুলাই ২০২২ www.24ghonta.news২৮ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৩ জিলহজ ১৪৪৩ হিজরি

দেশে করোনায় ৯ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২ । ৫:৪৪ সন্ধ্যা

করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৬৫৬ জনের শরীরের ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৪২ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৬১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ‍মারা যাওয়াদের মধ্যে সাত জনই ঢাকার। অন্য দুই জনের একজন চট্টগ্রামের, অপর ব্যক্তি ময়মনসিংহের। তাদের মধ্যে চার জন পুরুষ ও পাঁচ জন নারী।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন