২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ www.24ghonta.news৩০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৫ জিলহজ ১৪৪৩ হিজরি

এবার ইন্দিরা গাঁন্ধীর ভূমিকায় কঙ্গনা রানাউত, প্রকাশ্যে টিজার

এবার ইন্দিরা গাঁন্ধীর ভূমিকায় কঙ্গনা রানাউত, প্রকাশ্যে টিজার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ । ১:৫৫ দুপুর

ছবির নাম ‘ইমার্জেন্সি’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও কঙ্গনা রানাউতের কাঁধে। প্রযোজকও তিনিই।

ইন্দিরা গাঁন্ধীর ভূমিকায় এবার কঙ্গনা রানাওয়াত। তাঁর আগামী ছবি ‘ইমার্জেন্সি’-র ফার্স্ট লুক টিজার শেয়ার করলেন অভিনেত্রী নিজেই।

পর্দায় এবার ‘জরুরি অবস্থা’

১৯৭৫ সালের ২৫ জুন। দেশজুড়ে ঘোষিত হয় জরুরি অবস্থা। এরপরের ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সূত্রের খবর, এর সঙ্গে ‘অপারেশন ব্লু স্টার’-এর কাহিনিও তুলে ধরা হবে ছবিতে।

এদিন টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সেই মহিলাকে নিয়ে এলাম যাকে ‘স্যর’ বলা হত। শ্যুট শুরু হল।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন