২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ www.24ghonta.news৩০ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৫ জিলহজ ১৪৪৩ হিজরি

বাঁশখালীর‘র ৯ মামলার আসামী নবী মেম্বার গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ । ৬:০৭ সন্ধ্যা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ৯টি মামলাসহ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আলী নবী প্রকাশ নবী মেম্বার র‌্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকষ দল গত ১৩ জুলাই (বুধবার) অভিযান চালিয়ে আটক করে।

আটককৃত আসামী আলী নবী (৪৫), পিতা-মৃত আমির আলী, সাং-গন্ডামারা, থানা-বাঁশখালী, জেলা- চট্টগ্রামকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে বর্ণিত মামলাসমূহের এজাহারভুক্ত এবং হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় আটককৃত আসামী আলী নবী এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হত্যা, অস্ত্র, হত্যাচেষ্টা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ৯টি মামলা পাওয়া যায়।

আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তন্তর করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন