২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৫ জুলাই ২০২২ www.24ghonta.news৩১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৬ জিলহজ ১৪৪৩ হিজরি

মিরসরাইয়ে মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ । ১:৩৭ দুপুর

চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ২৭ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৮ হাজার ৬শ পিস ভারতীয় ইয়াবাসহ সুব্রত কুমার নাথ (৫২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪ বিজিবি) ফেনী ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুব্রত চট্টগ্রাম জেলার চকবাজার থানার ষোল শহর ষ্টেশন এলাকার নারায়ণ চন্দ্র নাথের ছেলে।

ফেনী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর জাকির হোসেন বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২২০৩/২ আরবি হতে আনুমানিক ৫ কি. মি. মিরসরাইয়ের নয়াটিলা এলাকা থেকে সুব্রত সহ মাদকের চালানটি জব্দ করা হয়। এ ঘটনায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন