২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৫ জুলাই ২০২২ www.24ghonta.news৩১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৬ জিলহজ ১৪৪৩ হিজরি

দর্শক হাসানো জামিলের হার্ট অ্যাটাক, চেয়েছেন দোয়া

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ । ৩:২২ বিকাল

মীরাক্কেল খ্যাত কমেডিয়ান ও অভিনেতা জামিল হোসেন রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন। তাঁর হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের কার্যকরী পরিষদের সদস্য ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

ফেসবুকে জামিলের একটি ভিডিও বার্তা শেয়ার করে ঊর্মিলা লিখেছেন, ‘ডাক্তার নিশ্চিত করেছেন, জামিল ভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। তবে তিনি আগের থেকে কিছুটা ভালো আছেন। বাকি চিকিৎসা চালু আছে। সবাই তার জন্য দোয়া করবেন।’

সেই ভিডিওতে জামিল বললেন, ‘ভালো আছি। সবাই দোয়া করবেন।’

জানা গেছেম, তিন ধরে অসুস্থ ছিলেন জামিল। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাতে তার অবস্থা গুরুতর হলে একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর অভিনেতা ডা. এজাজুল ইসলামের পরামর্শে নেওয়া হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান তিনি হার্ট অ্যাটাক করেছেন।

ভারতীয় টেলিভিশন জি বাংলার জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডি শো ‘মীরাক্কেল’ এর ষষ্ঠ সিজনে অংশ নিয়ে আলোচনায় এসেছিলেন নোয়াখালী জামিল হোসেন। নাট্যাঙ্গনে খ্যাতি পেয়েছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন