২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৫ জুলাই ২০২২ www.24ghonta.news৩১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৬ জিলহজ ১৪৪৩ হিজরি

হাটহাজারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ । ৪:৪১ বিকাল

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশু মারা গেছে। আজ ১৫ জুলাই (শুক্রবার) দুপুরে সিকদার পাড়া আলী খান চৌকিদারের পুকুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশুর পরিচয় পাওয়া যায়। তারা হলো – সিকদার পাড়া এলাকার মো. ইকবালের মেয়ে ইসরাত জাহান (৭) ও সন্ধীপ কলোনি এলাকার মো. রাসেলের মেয়ে সুবর্ণা (৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের কর্মকর্তা (এএসআই) আলউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শিশু দুটি পুকু গোসল করতে নেমে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুকুরের সব জায়গায় খুঁজেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে জাল দিয়ে পানির গভীর থেকে অচেতন অবস্থায় তোলার পর স্বজনরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত বলে ঘোষণা করেন।
জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন