২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৫ জুলাই ২০২২ www.24ghonta.news৩১ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ১৬ জিলহজ ১৪৪৩ হিজরি

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ । ৭:০৪ রাত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় ফেরদৌস ওয়াহিদকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফেরদৌস ওয়াহিদের সহকারী মোশাররফ।

সহকারী মোশাররফ জানান, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন ফেরদৌস ওয়াহিদ। সপ্তাহখানেক আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ আসে। কিন্তু জ্বর কমার কোনো লক্ষণ নেই। তাই চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরদৌস ওয়াহিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংগীতশিল্পী মেহেন্দির দুই বছরের সাজা বহাল

ভর্তি হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ আবারও ফেরদৌস ওয়াহিদের করোনা টেস্টের জন্য নমুনা নিয়েছে বলে জানান মোশাররফ। ৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন বলেও জানান তিনি।

চার দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত আছেন ফেরদৌস ওয়াহিদ। তার গাওয়া ‘এমন একটা মা দে না’ ও ‘মামুনিয়া’সহ আরও অনেক গান শ্রোতারা আজও পছন্দ করেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন