২৪ ঘন্টা নিউজ
শনিবার ১৬ জুলাই ২০২২ www.24ghonta.news১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৭ জিলহজ ১৪৪৩ হিজরি

বান্দরবানে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ জুলাই, ২০২২ । ৭:৫৩ রাত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র অভিযানে ১২টি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আজ শনিবার(১৬ জুলাই) ভোরবেলায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্তের পুট্টারঝিরি নামক এলাকায় পাহাড়ের অভ্যন্তরে চোরাকারবারি চক্রের একটি গোপন আস্তানায় অভিযান চালায় বিজিবি।

এসময় পাহাড়ের ঢালুতে ছড়ার পার্শ্ববর্তী আস্তানা থেকে পরিত্যক্ত বস্তাবন্দি অবস্থায় ১টি চাইনিজ রাইফেল, ১টি এসবিবিএল অস্ত্র, ১টি, দেশীয় তৈরী পিস্তল ১টি, দেশীয় তৈরী একনলা বন্দুক ৮টি, ডায়ানা ৩৫০ মেঘনাম, বার্মিজ মদ ১২ বোতল, বার্মিজ সিগারেট ১০ প্যাকেট এবং বার্মিজ বস্তা ৪টি উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামগুলো সীমান্ত অঞ্চলে চোরাচালানে জড়িত কোনো সন্ত্রাসী গোষ্ঠীর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি বিজবি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম জানান, মিয়ানমার সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে কাজ করছে বিজিবি। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র আদান-প্রদান ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন