২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৩০ মুহাররম ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় তিন শ্রমিক আহত

-ইস্পাত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ । ১০:৪৮ রাত

সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লোহার আঘাতে দুই শ্রমিক আহত হয়েছে। এছাড়া একই কারখানাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক আহত হয় বলে জানা গেছে।

রোববার বিকাল তিনটার সময় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কারখানায় কাজ করার সময় শফিউল বাসার (২৭) ও পীযূষ দে বয়স (২৫) এর মাথায় লোহার প্লেট পড়লে গুরুতর আহত হয়। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজিম উদ্দিন (২৬) নামে অপর এক শ্রমিক আহত হয়। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার।

আহত পীযূষ দে মৌলভীবাজার একামধু থানার রাজনগরের ধীরন্দ্র দের পুত্র। শফিউল বাশার কুমিল্লা জেলার ছোট বারেরা থানার বরুড়া এলাকার নজরুল ইসলাম এর পুত্র ও মো. নাজিম সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার আবুল বাশারের পুত্র।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন