২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৭ জুলাই ২০২২ www.24ghonta.news২ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৮ জিলহজ ১৪৪৩ হিজরি

করোনায় আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯০০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ জুলাই, ২০২২ । ৫:৫১ সন্ধ্যা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্তের সংখ্যা ৯০০ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ২৩৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ রোববার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯৬ হাজার ৩৪০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৩৪ জনের। মারা যাওয়াদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৫৯ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৭৫ জন। আজ করোনায় মারা যাওয়া ঢাকা বিভাগের একজন, চট্টগ্রাম বিভাগের একজন, রাজশাহী বিভাগে একজন ও খুলনা বিভাগে একজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৯৮৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৪ হাজার ৯৬০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে আট হাজার ১৫৮টি নমুনা সংগ্রহ এবং আট হাজার ৯১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ১১.দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন