২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৭ জুলাই ২০২২ www.24ghonta.news২ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৮ জিলহজ ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ জুলাই, ২০২২ । ৮:৩৩ রাত

সীতাকুণ্ডে আগুনে লেগে জেলে পরিবারদের ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিরার দুপুর ২টার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভূলাইপাড়া গ্রামের জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত প্রায় ১০ লক্ষ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড জেলা পাড়া গ্রামে বিশ্বনাথের ঘরে থাকা গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে।

এসময় ফায়ার সার্ভিসকে খবর দিলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ফাইটার রুবেল রানা জানান, একটি পরিবারের রান্নার ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতে বসতঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন