২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ জুলাই ২০২২ www.24ghonta.news৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৯ জিলহজ ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে গরু চুরির মামলায় গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২ । ১:৫১ দুপুর

চট্টগ্রামের বোয়ালখালীতে ১টি গরু চুরির মামলায় রুবেলকে (২২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৭ জুলাই) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হানিফার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রুবেল ওই এলাকার রবিউল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, কোরবানী ঈদের তিনদিন আগে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কৃষক আবদুস শুক্কুরের গরু চুরি করে মিনি ডাম্পার ট্রাকে তুলে নিয়ে যায়। ওই সময় উপজেলার জোট পুকুর পাড় এলাকায় পুলিশ দেখে চোরের দল গরু এবং গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ গরু উদ্ধার ও গাড়িটি জব্দ করে।

থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কফিল উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল গরু চুরির সাথে জড়িত থাকা কথা স্বীকার করেছে। রুবেল গরু চুরির ঘটনা দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি। তাকে চুরির কাজে ব্যবহৃত গাড়ীর সূত্র ধরে আসামি করা হয়েছিল। রুবেলকে আজ সোমবার আদালতে সোর্পদ করে রিমান্ড প্রার্থনা করা হবে বলেও জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন