২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ জুলাই ২০২২ www.24ghonta.news৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৯ জিলহজ ১৪৪৩ হিজরি

২০ বছর প্রেমের পর জেনিফার লোপেজের চতুর্থ বিয়ে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২ । ৩:০৬ বিকাল

২০ বছর প্রেমের পর চতুর্থ বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। পাত্র হলিউড তারকা বেন অ্যাফ্লেক।

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে বিয়ের পর জেনিফার লোপেজ তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘বিয়েটা করেই ফেললাম। ভালোবাসা সুন্দর। ভালোবাসা উদার। ২০ বছর পর আমাদের ভালোবাসা পরিণতি পেল।’

মার্কিন সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদন, জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক দীর্ঘ ২০ বছর প্রেমের সম্পর্কে ছিলেন। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে।

২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের। ২০০৩ সালে বাগদান করেছিলেন তাঁরা, বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। গত বছর আবার তাঁরা একত্র হন।

প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। ভক্তরা এই জুটির নাম দিয়েছেন বেনিফার।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন