২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ জুলাই ২০২২ www.24ghonta.news৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৯ জিলহজ ১৪৪৩ হিজরি

দীপিকা-ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙনের কারণ জানালেন রণবীর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২ । ৪:০৪ বিকাল

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের দীর্ঘ পাঁচ বছরের ইতি টেনে চলতি বছরেই বিয়ে করেছেন অভিনেত্রী আলিয়া ভাটকে। সম্পর্ক যে শুধু আলিয়ার সঙ্গেই ছিল ব্যাপারটা এমনও নয়, এর আগেও রণবীরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন রয়েছে দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, ক্যাটরিনা কাইফের। যদিও তা অনেক আগের কথা! তারপর থেকেই আলাদা পথ ধরে হাঁটতে শুরু করেন যে যার মতো।

তবে মজার ব্যাপার হলো আলিয়ার সঙ্গে রণবীরের প্রাক্তনদের সম্পর্কও বেশ মধুর। তা ছাড়া সম্পর্ক ভাঙার পর রণবীরও এদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। ইতোমধ্যেই রণবীর দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার প্রসঙ্গে মুখ খুললেন। প্রকাশ্যে স্বীকার করে নিলেন যে, কী কারণে তিনি দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙেন।

সাক্ষাৎকারে রণবীর জানান, বিভিন্ন সময়ে তাকে ক্যাসানোভা চরিত্রের বলে মনে করা হত। বিভিন্ন সময়ে তার দিকে আঙুল উঠেছে সম্পর্ক ভাঙার। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার ম্যাচিওরিটি সম্পূর্ণভাবে না আসার ফলেই এমন সব কাণ্ড ঘটেছে তার সঙ্গে, যার কারণে এসব সম্পর্ক ভেঙেছে।

এদিকে দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরছেন রণবীর কাপুর। তাকে শেষবার দেখা গিয়েছিল ‘সঞ্জু’ ছবিতে। চার বছরের বিরতি কাটিয়ে ‘শমশেরা’ ছবি দিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা। স্বাভাবিকভাবেই নতুন ছবি নিয়ে অত্যন্ত উত্তেজিত তিনি। সেই সঙ্গে তার অনুরাগীরাও।

প্রসঙ্গত, চলতি বছরটা রণবীরের জীবনে বেশিই স্পেশাল। পেশাদার দিক থেকে যেমন দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন। মাত্র ৪৫ দিনের ব্যবধানে মুক্তি পেতে চলেছে তার দুটি ছবি। প্রথম ছবি মুক্তির পর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। অন্যদিকে, ব্যক্তিগত জীবনেও নতুন পর্যায় শুরু করেছেন তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন