২৪ ঘন্টা নিউজ
সোমবার ১৮ জুলাই ২০২২ www.24ghonta.news৩ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ১৯ জিলহজ ১৪৪৩ হিজরি

পুলিশের সাবেক আইজিপি ও সাবেক সচিব বোরহান সিদ্দিকী’র আজ প্রথম মৃত্যু বাষিকী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২ । ৪:৩৯ বিকাল

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী’র আজ মঙ্গলবার (১৮ জুলাই) প্রথম মৃত্যু বাষিকী। গত বছরের এই দিনে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উনার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডের ৪নং মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর বাড়িতে কোরআনখানী, দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়েছে।এ ওয়াই বি আই সিদ্দিকী ১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম এ এম এল এ সিদ্দিকী। তিনি বেড়ে ওঠেন চট্টগ্রামে এবং কলেজের পড়াশোনা শেষ করে লাহোরে চলে যান।

সাবেক মন্ত্রী এল কে সিদ্দিকী তাঁর ভাই। এ ওয়াই বি আই সিদ্দিকী ‘বুরহান সিদ্দিকী’ নামেও পরিচিত। তিনি ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০০০ সালের ৭ জুন পর্যন্ত পুলিশের ১৬তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯-৯০ সালে নামিবিয়ায় জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে অংশ নিয়ে প্রধান লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনে বোরহান সিদ্দিকী ১৯৭১ সালে মিরসরাইয়ের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান রেহানা সিদ্দিকীকে বিয়ে করেন। এ গুণী দম্পতির রয়েছে এক ছেলে লুৎফি সিদ্দিকী ও এক মেয়ে হুসনা সিদ্দিকী। ছেলে লুৎফি সিদ্দিকী ইউনাইটেড ব্যাংক অফ সুইজারল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি বোরহান সিদ্দিকী বিটিভির তালিকাভুক্ত সংগীতশিল্পী ও উপস্থাপক ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন