২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ www.24ghonta.news৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২০ জিলহজ ১৪৪৩ হিজরি

রিয়াজউদ্দিন বাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জন গ্রেফতার

রিয়াজউদ্দিন বাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৯ জন গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ । ১:০০ দুপুর

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি ও অস্ত্র আইনে ৭ মামলার আসামি জানে আলম সোহাগসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

১৮ জুলাই, সোমবার রাত পৌনে ১২টার দিকে ফুট ওভারব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জানে আলম সোহাগ (৪২), রতন দত্ত (৪২), মোহাম্মদ রনি (৩২), মো. ইকবাল হোসেন (৩৫), মো. দেলোয়ার হোসেন (২৮), মো. সোহেল (২৩), মো.বাদশা (২৫), কাওছার (২০) ও মিনহাজ উদ্দিন নয়ন (২০)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াজউদ্দিন বাজার ফুট ওভারব্রিজের নিচে নির্জন এবং অন্ধকারাচ্ছন্ন স্থানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টার দিকে অভিযান চালানো হয়। এ সময় ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৯টি ছোরা, ১টি কাটার ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার একাধিক জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে বলেও জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন