২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ www.24ghonta.news৪ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২০ জিলহজ ১৪৪৩ হিজরি

সব পোস্ট ডিলিট করে আদনান সামি বললেন ‘আলবিদা’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ । ৬:১৮ সন্ধ্যা

জনপ্রিয় সামাজিক পাতা ইনস্টাগ্রামে অনুগামীদের নিরাশ করলেন জনপ্রিয় গায়ক আদনান সামি। আজ সমস্ত পোস্ট ডিলিট করে একটি মাত্র পোস্ট রেখেছেন তিনি। আর সেটি দিচ্ছে বিদায়ের ইঙ্গিত!

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, নিজের ইনস্টাগ্রাম ওয়াল থেকে পুরোনো সব ছবি এবং ভিডিও মুছে দিয়েছেন আদনান সামি। ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন তিনি, সেখানে লেখা রয়েছে ‘আলবিদা’। তাহলে কি সংগীতাঙ্গনকে বিদায় বলে দিলেন এই খ্যাতিমান শিল্পী? এ নিয়ে অন্তর্জালে চলছে জল্পনা।

পাকিস্তানি বংশোদ্ভূত আদনান সামির জন্ম যুক্তরাজ্যে। এরপর কানাডায় বেড়ে ওঠা। ২০১৬ সালে ভারত সরকার তাঁকে নাগরিকত্ব প্রদান করে। গানের পাশাপাশি নিজের বডি ট্রান্সফরমেশনের জন্য চর্চায় থাকেন এ কণ্ঠশিল্পী।

প্রথম অ্যালবাম মুক্তির সময় ২৩০ কেজি ওজন ছিল আদনান সামির। পরে তিনি সেই আদল বদলেছেন। ২০২০ সালে ভারত সরকার পদ্মশ্রী সম্মান প্রদান করে আদনান সামিকে।

গত মাসেই সপরিবারে মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন আদনান সামি। মালদ্বীপের সৈকতে তাঁর অবসরযাপনের ছবি ঝড় তুলেছিল সামাজিক পাতায়। হঠাৎ কেন সব মুছে দিলেন এ গায়ক, তা নিয়ে চলছে ভক্তকুলে জল্পনা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন