২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ জুলাই ২০২২ www.24ghonta.news৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২১ জিলহজ ১৪৪৩ হিজরি

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২ । ১১:৫০ সকাল

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানের নোয়াপাড়ার ব্রাহ্মনহাট এলাকায় সড়ক দূর্ঘটনায় শিমুল শীল (৪০) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিমুল শীল উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকার মৃত পরিমল শীলের ছেলে।

নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে শিমুল একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনা স্থলেই মৃত্যুের কোলে ঢলে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিমুলের লাশ উদ্ধার করে।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ অনুপম দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন