২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ জুলাই ২০২২ www.24ghonta.news৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২১ জিলহজ ১৪৪৩ হিজরি

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২ । ১:১০ দুপুর

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্মানাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুতুর উদ্দীন (২৫) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত কুতুব উদ্দিন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হরিদাঘোনা এলাকার ছৈয়দ আহমদের ছেলে।

মঙ্গলবার (১৯ জুলাই ) বিকেলে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

জানা যায়, সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি নির্মানাধীন একতলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে অজ্ঞান হারান রাজমিস্ত্রী কুতুর উদ্দীন। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ সালামত উল্লাহ্ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক যুবকের মৃহদেহ থানায় আনা হয়েছে। পরবর্তীতে পরিবারের সাথে কথা বলে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন