২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ জুলাই ২০২২ www.24ghonta.news৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২১ জিলহজ ১৪৪৩ হিজরি

প্রতারণার অভিযোগ আমিশার পাটেলের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২ । ২:৫০ দুপুর

‘কহো না পেয়ার হ্যায়’ খ্যাত অভিনেত্রী আমিশা পাটেল। ক্যারিয়ারের শুরুটা দারুণ হলেও বলিউডে তেমন নাম করতে পারেননি এ অভিনেত্রী। তার ওপর একের পর এক বিতর্কেও নিজেকে জড়িয়েছেন এ অভিনেত্রী।

এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে আমিশা পাটেলের বিরুদ্ধে। মোরাদাবাদের একটি ইভেন্ট কোম্পানি আমিশা এবং তার সহকারীর বিরুদ্ধে মামলা করেন।

ড্রিম ভিশন নামে সেই সংস্থার মালিক পবন বর্মা দাবি করেন, পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে এসে হাজির হননি আমিশা। তিনি বলেন, ২০১৭ সালের নভেম্বর মাসে একটি বিয়েতে নাচার কথা ছিল আমিশার। তার জন্য ১১ লাখ টাকাও নিয়েছিলেন তিনি। সময় মতো নাকি দিল্লিতেও আসেন আমিশা। কিন্তু সেখান থেকে মোরাদাবাদ যাওয়ার জন্য চেয়ে বসেন আরও দুই লাখ টাকা। উদ্যোক্তারা সেই টাকা দিতে রাজি না হওয়ায় কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে যান আমিশা।

পবন দাবি করেন, আজ পর্যন্ত সেই টাকা ফেরত দেননি আমিশা। এর পরেই আমিশা এবং তার সহকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ে করেন পবন। এরপরেই আমিশার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে মোরাদাবাদ আদালত। ১৯ জুলাই সেখানে হাজিরা দেয়ার কথা ছিল তার। কিন্তু সেদিন ও আদালতে যাননি তিনি। ২২ আগস্ট ফের আদালতে ডেকে পাঠানো হয়েছে তাকে।

২০০০ সালে বলিউডে পা রাখেন আমিশা। তবে বেশ কয়েক বছর ধরেই বড় পর্দার আড়ালে এ অভিনেত্রী। দীর্ঘদিন পর ‘গদর ২’ সিনেমাতে আবারোও একবার সানি দেওলের বিপরীতে দেখা যাবে আমিশাকে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন