২৪ ঘন্টা নিউজ
বুধবার ২০ জুলাই ২০২২ www.24ghonta.news৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২১ জিলহজ ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ জুলাই, ২০২২ । ৯:১১ রাত

সীতাকুণ্ডের ১নং সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম সৈয়দপুরের বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত (২৬) যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২০ জুলাই) বিকাল চারটার সময় জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে কুমিরা নৌ পুলিশের একটি টিম বেড়িবাঁধ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে মৃতদেহটি ২/৩ দিন আগের। এব্যাপারে নৌ পুলিশের ইনচার্জ ইকরাম উল্লাহ বলেন, বিকালে সীতাকুণ্ডের সৈয়দপুরের সাগর উপকুলে একটি লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করি। এরপর সুরতহাল প্রতিবেদনের পর লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। লাশটি একটি যুবকের। ধারণা করা হচ্ছে মৃতদেহটি ২/৩ দিন আগের। আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন