২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ www.24ghonta.news৬ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ২২ জিলহজ ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্ত ৬৬ জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২ । ১০:৫৬ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৬৬ জন। ৩৮৯টি নমুনা পরীক্ষা করে ৬৬ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৬ দশমিক ৯৬ শতাংশ।

২১ জুলাই (বৃহস্পতিবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৪৬ জন মহানগর এলাকার এবং ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৮ হাজার ২’শ ৬০ জন।

মহানগর এলাকায় ৯৩ হাজার ৪’শ ৮৯ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৭’শ ৭১ জন। চট্টগ্রামে করোনাভাইরাস মোট মৃত্যু বরণ কারে ১ হাজার ৩’শ ৬৭ জন। তার মধ্যে ৭’শ ৩৭ জন মহানগর এবং ৬’শ ৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জে-আর

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন